Showing posts with label নির্বাচন. Show all posts
Showing posts with label নির্বাচন. Show all posts

Sunday, January 5, 2014

দশম জাতীয় সংসদ নির্বাচন

বিজয় দিবসের তোপধ্বনির মতো
একটানা ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙলো।

মনে হলো,
যেন নিজস্ব ভাষায়
অভিবাদন জানাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন..

অভিবাদনের তর্জমাঃ
অনেকটা এমন মনে হলো,
"শুভ দশম জাতীয় সংসদ নির্বাচন"
"দশম জাতীয় সংসদ নির্বাচনের শুভেচ্ছা নিন"
"নির্বাচন মোবারক"

খারাপ লাগে নাই!
ধন্যবাদ দিয়ে ফের লেপমুড়ি দিলাম।
ছুটির দিন বলে কথা,
ঘুম দেয়াই যায় একটু বেশি!

ও, ভাববেন না ভোটের দিন
ভোট ফাঁকি দিয়ে পরে পরে ঘুমুচ্ছি!!

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-সিইসির মতো
এই অধমেরও ‘ভোট নেই’!!!