রাস্তায় নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে।
মাঝে মাঝে কেউ এঁটো হাড়টাড় খেতে দিলে
তার পক্ষে খানিকটা ঘেউ ঘেউ করে।
কখনো সখনো দলবেঁধে ঘেউ ঘেউ করে।
নিজেরা নিজেরাই ঘেউ ঘেউ করে,
পেছন টেছন শোঁকে। পাত্তা দেই না।
তবে কদাচিত্ কামড়াতে এলে, লাশটা
নগর কর্তৃপক্ষের ময়লার গাড়িতে পড়ে থাকে।
আর এইভাবেই টুপ করে শেষ হয়ে যায়
কামড়াতে তেড়ে আসা নেড়ি কুকুরের জীবন।
স্রেফ আইনানুসারে...
আর এভাবেই চলতে থাকে
নেড়ি চক্র।।
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts
Saturday, May 24, 2014
Sunday, May 18, 2014
চাষার ছানা বনাম বাঘের পোনা
বাঘের বাচ্চা বলে ডাকলে লোকে
খুশিতে লাফিয়ে ওঠে,
আর চাষার বাছা ডাকলে তাকে
ঘুষিটি বাগিয়ে ছোটে!
হায় রে শাখামৃগ দল!
মিছেমিছি কোলাহল!!
পশুর শাবক হইতে তোমার
নেইকো আপত্তি।
অথচ বললে শিশু, চাষার কিছু
সেইতো বিপত্তি!
আদি পেশা ছিল কৃষি
ভাবলেই আসে হাসি।
ব্যাঘ্রপোনা ছিলে না তুমি,
ছিল না তোমার থাবা!
ছিলে তুমি বাছা কৃষকেরই,
ওই কৃষকই তোমার বাবা।
পুনশ্চঃ
চাষার বাচ্চা বলে গালাগাল(!) দেয়া
তথাকথিত বাঘের বাচ্চাদের প্রতি উৎসর্গকৃত।।
খুশিতে লাফিয়ে ওঠে,
আর চাষার বাছা ডাকলে তাকে
ঘুষিটি বাগিয়ে ছোটে!
হায় রে শাখামৃগ দল!
মিছেমিছি কোলাহল!!
পশুর শাবক হইতে তোমার
নেইকো আপত্তি।
অথচ বললে শিশু, চাষার কিছু
সেইতো বিপত্তি!
আদি পেশা ছিল কৃষি
ভাবলেই আসে হাসি।
ব্যাঘ্রপোনা ছিলে না তুমি,
ছিল না তোমার থাবা!
ছিলে তুমি বাছা কৃষকেরই,
ওই কৃষকই তোমার বাবা।
পুনশ্চঃ
চাষার বাচ্চা বলে গালাগাল(!) দেয়া
তথাকথিত বাঘের বাচ্চাদের প্রতি উৎসর্গকৃত।।